ঢাকাSaturday , 7 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

যুদ্ধের আগেই ছেড়ে আসা জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

Link Copied!

হরমুজ প্রণালী ও ওমান উপসাগর পেরিয়ে আসা ১২টি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরান–এর যুদ্ধ শুরুর আগেই জাহাজগুলো ওই রুট ত্যাগ করেছিল। বাকি তিনটি জাহাজ চলতি সপ্তাহের মধ্যে বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

#New_Classic_Event_Management

জানা গেছে, আগত জাহাজগুলোর মধ্যে ৪টিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), ২টিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং ৯টিতে সিমেন্টশিল্পের কাঁচামাল ক্লিংকার রয়েছে।

বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন–এর সাবেক পরিচালক খায়রুল আলম সুজন গণমাধ্যমকে জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে বিশেষ করে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ হওয়ার আশঙ্কার আগে যেসব জাহাজ রওনা হয়েছিল, সেগুলো এখন চট্টগ্রাম বন্দরে পৌঁছাচ্ছে।


তিনি বলেন, কয়েকটি জাহাজ এখনও পথে রয়েছে এবং দুই–একটি জাহাজ হরমুজ প্রণালির ভেতরে বা কাছাকাছি বন্দরে অবস্থান করছে।

খায়রুল আলম সুজন আরও জানান, সরকার, শিপিং লাইন, জাহাজ মালিক, পণ্যের মালিক ও মেরিনাররা যুদ্ধ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। যদি হরমুজ প্রণালীতে নিরাপত্তা হুমকি না থাকে, তাহলে খুব দ্রুত জাহাজ চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি