ঢাকাSaturday , 7 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মাছ ধরতে গিয়ে স্পিডবোটে ডাকাত হামলা – নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

Link Copied!

নরসিংদীর রায়পুরা উপজেলার মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে ডাকাতের হামলার শিকার হয়ে নদীতে ঝাঁপ দেন দুই জেলে। এ সময় চানু মিয়া সাঁতরে তীরে উঠতে পারলেও তার ভাতিজা হেদায়েতুল্লাহ (২২) নিখোঁজ হন।

#New_Classic_Event_Management

ঘটনার প্রায় ১৭ ঘণ্টা পর শনিবার (৭ মার্চ) বিকেল ৫টার দিকে নদী থেকে নিখোঁজ হেদায়েতুল্লাহর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

নিহত হেদায়েতুল্লাহ শ্রীনগর ইউনিয়নের ফকিরের চর এলাকার আসাদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন জেলে ছিলেন।


স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৬ মার্চ) রাত ১২টার দিকে চানু মিয়া তার ভাতিজা হেদায়েতুল্লাহকে সঙ্গে নিয়ে ফকিরের চর থেকে পশ্চিম দিকে মেঘনা নদীতে মাছ শিকার করতে যান। এ সময় দ্রুতগতির একটি স্পিডবোট তাদের নৌকার কাছে এসে থামে। স্পিডবোটে থাকা একদল ডাকাত দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের দিকে এগিয়ে আসে।

ডাকাতদের হাত থেকে বাঁচতে চানু মিয়া ও হেদায়েতুল্লাহ নদীতে ঝাঁপ দেন। পরে চানু মিয়া সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও হেদায়েতুল্লাহ নিখোঁজ হয়ে যান। এ সময় ডাকাত দলের সদস্যরা গুলি ছোড়ে বলে জানা গেছে।

ঘটনার প্রায় ১৭ ঘণ্টা পর শনিবার বিকেলে ঘটনাস্থলের কাছাকাছি মেঘনা নদীতে হেদায়েতুল্লাহর মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

শ্রীনগর ইউনিয়ন পরিষদের সদস্য জালাল মিয়া জানান, ঘটনার পর থেকেই স্থানীয়রা নৌকা নিয়ে নদীর বিভিন্ন স্থানে নিখোঁজ হেদায়েতুল্লাহর খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন। শনিবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত হেদায়েতুল্লাহর শরীরে একাধিক গুলির আঘাতের চিহ্ন রয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, নিহত ব্যক্তির শরীরের বাঁ পাশে কানের নিচে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি