ঢাকাSaturday , 7 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জ্বালানি তেল পাচার ঠেকাতে চেকপোস্টে জিরো টলারেন্স নীতি

Link Copied!

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে সম্ভাব্য তেল পাচার রোধে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সীমান্তে বিজিবির চেকপোস্টে কঠোর নজরদারি ও তল্লাশি জোরদার করা হয়েছে।

#New_Classic_Event_Management

শনিবার (৭ মার্চ) সকাল থেকে বন্দরে বিজিবির চেকপোস্টে বাংলাদেশি পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশের সময় ইঞ্জিনে স্কেল দিয়ে তেলের পরিমাণ মাপা হচ্ছে এবং খালি গাড়ি ভারত থেকে ফেরার সময় পুনরায় পরিমাপ করা হচ্ছে।

আখাউড়া চেকপোস্ট বিউপির ইনচার্জ নায়েক আবুল কালাম জানান, তেল পাচার রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং সীমান্ত এলাকায় টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। তারই ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দর এলাকায় বাংলাদেশি ট্রাক ভারতে প্রবেশের আগে কঠোর তল্লাশি করা হচ্ছে।


আখাউড়া স্থলবন্দরের সি এন্ড এফ এসোসিয়েশনের সভাপতি হাসিবুল হাসান বলেন, “ভারতের ইন্টিগ্রেটেড চেকপোস্ট এবং বন্দরের সিসি ক্যামেরা ব্যবস্থার কারণে এই সীমান্ত দিয়ে পণ্যবাহী গাড়িতে তেল পাচারের কোনো সুযোগ নেই। প্রশাসন সর্বদা কঠোর নজরদারি রাখছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি