ঢাকাFriday , 6 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলার সাগরে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান – অবৈধ ট্রলিং বোট জব্দ

Link Copied!

বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে অভিযান চালিয়ে তিনটি অবৈধ ট্রলিং বোট, ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ৩৭ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

#New_Classic_Event_Management

শুক্রবার (৬ মার্চ ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ মার্চ বুধবার দুপুর ১টার দিকে কোস্ট গার্ড জাহাজ সোনার বাংলা মোংলা ফেয়ারওয়ে বয় থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্রে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে তিনটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।


জব্দ করা বোটগুলোতে তল্লাশি চালিয়ে প্রায় ৯০০ মিটার ট্রলিং জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা। পাশাপাশি প্রায় ২ হাজার কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয় এবং ৩৭ জন জেলেকে আটক করা হয়।

পরে মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা ট্রলিং বোট, জাল ও অন্যান্য আলামতসহ আটক জেলেদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি