প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারত–এর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হয়।
০৫ই মার্চ বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকা–র তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়–এ এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আলোচনায় দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা, বাণিজ্য, যোগাযোগ ও উন্নয়ন সহযোগিতা সম্পর্কেও মতবিনিময় করা হয়।
উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন। পাশাপাশি পারস্পরিক সম্মান, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করা হয়।