ঢাকাWednesday , 4 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মধ্যপ্রাচ্যে উত্তেজনার ছায়া – তুরস্কে ইরানি ব্যালিস্টিক মিসাইল প্রতিহত

Link Copied!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে তুরস্কের আকাশসীমায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে ক্ষেপণাস্ত্রটি আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত করা হয়েছে।

#New_Classic_Event_Management

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি জানিয়েছে, পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা ন্যাটো-এর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করে।

তুর্কি কর্মকর্তাদের দাবি, ক্ষেপণাস্ত্রটি ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের আকাশসীমার দিকে আসছিল এবং তা ইরান থেকেই উৎক্ষেপণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে সেটি তুরস্কের আকাশসীমায় প্রবেশের আগেই পূর্ব ভূমধ্যসাগরে স্থাপিত ন্যাটোর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়।


ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর এই প্রথম তুরস্কের আকাশসীমা ঘিরে ক্ষেপণাস্ত্র সংক্রান্ত এমন ঘটনা ঘটল।

তুরস্কে সরাসরি মার্কিন সামরিক ঘাঁটি না থাকলেও দেশটি ন্যাটোর সদস্য হওয়ায় সেখানে জোটের বিভিন্ন ঘাঁটি ও স্থাপনা রয়েছে, যা যৌথভাবে ব্যবহৃত হয়ে থাকে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি