লেবাননের রাজধানী বৈরুত–এর দক্ষিণ শহরতলী দাহিয়ে এলাকায় ইসরাইলি বিমান হামলায় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে।
হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত এই শিয়া প্রধান এলাকায় তীব্র বোমাবর্ষণের ফলে সাধারণ মানুষ প্রাণভয়ে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। হামলার শুরু থেকেই রাস্তাগুলোতে যানজট সৃষ্টি হয়েছে এবং হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়েছে।
শহরটির পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। সারারাত বৈরুত জুড়ে বিস্ফোরণের শব্দে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেক মানুষ কোনো নিরাপদ জায়গা না পেয়ে শেষ পর্যন্ত রাজপথেই রাত কাটাতে বাধ্য হয়েছেন।
বাস্তুচ্যুত এই বিপুল জনগোষ্ঠীর চাপে বৈরুতের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখন পাঠদান বন্ধ রেখে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।
সূত্র: আলজাজিরা।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।