ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেছেন, “যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকরা এখন থেকে স্বাধীনভাবে লিখতে পারবে।” ২৭ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় দোহার প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক; তাই সমাজের আয়নার মতো তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কেবল সমাজের অসঙ্গতি ও অনিয়মই তুলে ধরবে না, পাশাপাশি সফলতাকেও প্রকাশ করবে।”
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।