ঢাকাMonday , 21 June 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে মাথাগুজার ঠাঁই পেলো ৩৪ টি পরিবার

Link Copied!

মাকসুমুল মুকিম, (ঢাকা দোহার-নবাবগঞ্জ) ‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নতুন ঘর ও ভূমি পেল ২য় পর্যায়ে ৩৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। রোববার মুজিববর্ষ উপলক্ষে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ ভবন হতে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সারা দেশে ৫৩,৩৪০ টি (২য় পর্যায়ে) ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

#New_Classic_Event_Management

দোহার উপজেলায় ২য় পর্যায়ে ৩৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী’র উপহার ঘর ও ২ শতক খাস জমি উপহার প্রদান করা হয়। এসময়ে দোহার উপজেলার ৩৪টি পরিবারের হাতে দুই শতক জমির দলিল, নামজারি খতিয়ান, ডিসিআর, সেলামী ডিসিআর এবং ঘর ও জমির সনদপত্র তুলে দেয়া হয়। প্রথম পর্যায়ে দোহার উপজেলায় ১৯৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর ও দুই শতক জমি প্রদান করা হয়েছে। দোহার উপজেলা প্রান্তে সংযুক্ত ছিলেন- দোহার উপজেলা নির্বাহী অফিসার এ এফ ফিরোজ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার ঢাকা জেলার উপ-পরিচালক শেখ রাসেল হাসান, দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, দোহার উপজেলার সকল দপ্তরের দপ্তর প্রধানগণ, দোহার উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং উপকার ভোগীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি