ঢাকাSunday , 22 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ভূমধ্যসাগরে ত্রিপোলি ও ক্রিট উপকূলে নৌকা দুর্ঘটনায় নিহত অভিবাসী

Link Copied!

লিবিয়া ও গ্রিসের উপকূল থেকে আট শরণার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। ত্রিপোলির কাছে তীরে ভেসে আসা পাঁচজনের লাশ উদ্ধার করেছে লিবিয়া, আর ক্রিট উপকূলে পৃথক ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে গ্রিস কর্তৃপক্ষের পক্ষ থেকে।

#New_Classic_Event_Management

লিবিয়ার উপকূলীয় শহর কাসর আল-আখিয়ার–এর বাসিন্দারা ২১ই ফেব্রুয়ারি শনিবার লাশগুলো খুঁজে পান। কাসর আল-আখিয়ার থানার তদন্তপ্রধান হাসান আল-গাওয়িল রয়টার্সকে জানিয়েছেন, “আমরা যে লাশগুলো পেয়েছি, সেগুলো এখনও অক্ষত আছে। আরও লাশ সমুদ্রে ভাসছে বলে আমাদের ধারণা।”

এর আগে পশ্চিম ত্রিপোলির জুওয়ারা–এর উপকূলে ৫৫ জনকে বহনকারী একটি রাবার নৌকা ডুবে যায়। এতে দুই শিশুসহ প্রায় ৫৩ জন অভিবাসী নিহত বা নিখোঁজ হন। কয়েক সপ্তাহের ব্যবধানে এই মর্মান্তিক ঘটনা ঘটে।


গ্রিসে, ক্রিট উপকূলে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের বহনকারী একটি কাঠের নৌকা ডুবে যায়। কর্তৃপক্ষ তিনজনের লাশ উদ্ধার করে এবং কমপক্ষে ২০ জনকে জীবিত উদ্ধার করেছে। বেঁচে যাওয়া ব্যক্তিদের বেশির ভাগ মিশরীয় ও সুদানী নাগরিক, তাদের মধ্যে চারজন নাবালকও রয়েছে।

ইআরটি অনুসারে, বেঁচে থাকা ব্যক্তিরা জানিয়েছেন, নৌকায় প্রায় ৫০ জন ছিলেন। এই এলাকায় আরও একটি নৌকা দেখা গেছে, যা প্রায় ৪০ জন অভিবাসী ও শরণার্থী বহন করছিল। এর কারণে আরেকটি উদ্ধার অভিযান শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি