ঢাকাSunday , 22 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বিপজ্জনক দূষণে লাহোর – খুবই অস্বাস্থ্যকর ঢাকা – কলকাতা তৃতীয়

Link Copied!

বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে লাহোর। দ্বিতীয় অবস্থানে আছে ঢাকা।

#New_Classic_Event_Management

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১৮ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার–এর সূচক থেকে এ তথ্য জানা যায়।

তালিকার শীর্ষে থাকা লাহোরের দূষণ স্কোর ৩৯০, যা বাতাসকে বিপজ্জনক পর্যায়ে নিয়ে গেছে। অন্যদিকে ঢাকার স্কোর ২৫০, অর্থাৎ এখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর।


তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। শহরটির দূষণ স্কোর ২১৮, যা খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

বায়ুর মানের সূচকে স্কোর ০ থেকে ৫০ হলে তা ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর। ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর। আর ৩০১-এর বেশি হলে তা বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি