ঢাকাSaturday , 19 June 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে পত্রিকা অফিসে ভাংচুর

Link Copied!

মাকসুমুল মুকিম, (ঢাকা দোহার -নবাবগঞ্জ) ঢাকার দোহার উপজেলায় সাপ্তাহিক প্রিয়বাংলা অফিসে ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ জুন) সন্ধ্যার পর সাংবাদিকরা এসে ভাংচুরের ঘটনাটি সম্পর্কে অবগত হন।

#New_Classic_Event_Management

জানা যায়, বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে দুষ্কৃতিকারীরা উপজেলার লটাখোলা নতুন বাজারস্থ সাপ্তাহিক প্রিয়বাংলা কার্যালয়ে ভাংচুর করেছে। সংবাদ পেয়ে দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিষয়টি নিয়ে দোহার প্রেসক্লাবের সাংবাদিকসহ গণমাধ্যমকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা।


দোহার থানার ওসি (তদন্ত) কর্মকর্তা মাসুদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। শুক্রবার সাপ্তাহিকভাবে অর্ধবেলা অফিস বন্ধ থাকায় সন্ধ্যার পর সাংবাদিকরা অফিসে এসে তাদের অফিসে ভাংচুর দেখতে পায়। তিনি আরও জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি