ঢাকাSaturday , 21 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সুন্দরবনে কোস্ট গার্ড অভিযানে ডাকাত আটক অস্ত্র গোলাবারুদ জব্দ

Link Copied!

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে।

#New_Classic_Event_Management

শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ডাকাতদল শ্যালা নদী সংলগ্ন মূর্তির খাল ও তৈয়বের খাল এলাকায় অবস্থান করছিল। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ৪টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান এই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন সময় ৪টি একনলা বন্দুক, ১টি ওয়ান শুটার গান, ১০ রাউন্ড তাজা গোলা, ১৭ রাউন্ড তাজা কার্তুজ এবং ১০ রাউন্ড ফাঁকা কার্তুজসহ ডাকাত বাদশা শেখ আটক করা হয়। আটককৃত ডাকাত বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে দীর্ঘদিন ধরেই বাহিনীর সঙ্গে ডাকাতি ও অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহে সহযোগিতা করছিল।


জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কোস্ট গার্ড সদস্যদের দায়িত্ব পালনকালে কিছু অসাধু চক্র পুনরায় সুন্দরবনে সক্রিয় হওয়ার চেষ্টা করেছিল। তবে সুন্দরবনকে দস্যুমুক্ত রাখার দৃঢ় সংকল্পে ইতোমধ্যে কোস্ট গার্ড বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করেছে এবং ডাকাত করিম শরীফ বাহিনীর ৫টি আস্তানা ধ্বংস করা হয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি