ঢাকাTuesday , 17 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রমজান ও নিরাপত্তা প্রস্তুত একদিন পিছিয়ে শুরু হচ্ছে বইমেলা

ডেস্ক রিপোর্ট
February 17, 2026 7:41 pm
Link Copied!

নির্ধারিত সময়ের একদিন পর ২১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা ২০২৬ শুরু হচ্ছে। আগামী ২০ ফেব্রুয়ারির এই বই মেলা শুরু হওয়ার কথা ছিল। তবে প্রধানমন্ত্রীর শিডিউল না মেলায় একদিন বইমেলা পেছানোর কথা জানাল অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটি।

#New_Classic_Event_Management

১৭ই ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন এই কমিটির এক সদস্য।

বই মেলা পরিচালনা কমিটি ও বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, স্টল নির্মাণ, সোহরাওয়ার্দী উদ্যানের অবকাঠামোগত প্রস্তুতি, নিরাপত্তা পরিকল্পনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসূচি, অতিথি আমন্ত্রণ -সবকিছুই প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। অংশগ্রহণকারী প্রকাশকদের স্টল বরাদ্দও সম্পন্ন হয়েছে। রমজান মাসকে সামনে রেখে ইফতার ও নামাজের ব্যবস্থাসহ প্রয়োজনীয় লজিস্টিক প্রস্তুতিও নেওয়া হয়েছে।


সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের শিডিউল না পাওয়ায় শেষ মুহূর্তে এসে উদ্বোধনী অনুষ্ঠান ও অমর একুশে বইমেলা ২০২৬ শুরু হওয়ার দিন একদিন পিছিয়ে ২১ ফেব্রুয়ারি বেলা ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে। শনিবার সকাল ১১ টায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের বইমেলা উদ্বোধন করবেন।

বইমেলা একদিন পেছানোর কারণ জানতে চাইলে সূত্রটি জানায়, মাত্রই সরকার গঠন হলো। এখনো অফিশিয়াল চিঠি পাইনি। তবে বেসরকারিভাবে প্রধানমন্ত্রীর সময় পাওয়া গেছে ২১ ফেব্রুয়ারি। যেহেতু প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন তিনি ২০ ফেব্রুয়ারি সময় দিতে পারবেন না, ২১ ফেব্রুয়ারি পারবেন। সেজন্য বইমেলা একদিন পেছানো হলো।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি