ঢাকাMonday , 16 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সাদাপুরে শিশুদের তুচ্ছ ঘটনায় হামলা বৃদ্ধাসহ কয়েকজন আহত

Link Copied!

ঢাকার নবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় বেদেনা নামের ৬০ বছর বয়সী এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন।

#New_Classic_Event_Management

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বান্দুরা ইউনিয়নের সাদাপুর পূর্ব বেপারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার রাতেই একই গ্রামের বাসিন্দা দেলু বেপারী, ইফাত হোসেন, মো. জাহিদ ও ইরিনা আক্তারের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন আহত বেদেনা বেগমের ছেলে মো. রানা।


অভিযোগে বলা হয়েছে, শিশুদের একটি তুচ্ছ বিষয় নিয়ে মো. রানার ছেলে মো. ইউসুফ (৮) ও তাঁর ভাগিনা মো. মুসা (৮)-কে মারধর করেন অভিযুক্তরা। বিষয়টি দেখে এগিয়ে গেলে বেদেনা বেগম, তাঁর স্ত্রী রোজিনা আক্তার, চাচী মিনু আক্তার ও ছোট বোন লাখী আক্তারের ওপর হামলা করা হয়। লাঠিসোঁটা ও এসএস পাইপ দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই বেদেনা বেগম গুরুতর আহত হন।

পরে আহত অবস্থায় তাঁকে দ্রুত নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। অন্য আহতরাও নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। বেদেনা বেগমের এক হাতের কবজি ভেঙে গেছে এবং কোমরে গুরুতর আঘাত পেয়েছেন। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, গুরুতর আহত বেদেনা বেগমকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি