ঢাকা-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক বিজয়ী হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম।
নির্বাচনের পর দেওয়া এক বার্তায় ব্যারিস্টার নজরুল বলেন, জনগণের ভোটে খন্দকার আবু আশফাক সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ জন্য তিনি তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি আশা করেন, নতুন সংসদ সদস্য দল-মত সবার ঊর্ধ্বে উঠে এলাকার সামগ্রিক উন্নয়নে কাজ করবেন এবং মানুষের প্রত্যাশা পূরণে আন্তরিক থাকবেন।
এ ছাড়া তিনি বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা ও রাজনৈতিক সহনশীলতা বজায় রাখতে সবার পারস্পরিক শ্রদ্ধাবোধ রাখা প্রয়োজন।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।