ঢাকাWednesday , 11 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নির্বাচনের আগে দোহারে নিরাপত্তা চৌকস স্ট্রাইকিং ফোর্সও প্রস্তুত

Link Copied!

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনকে ঘিরে দোহারে শুরু হয়েছে ভোটের সরঞ্জাম বিতরণ কার্যক্রম। এরই অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপার ও প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হচ্ছে।

#New_Classic_Event_Management

ভোটের সরঞ্জাম নিরাপদে কেন্দ্রে পৌঁছাতে সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গুরুত্বপূর্ণ সড়ক ও কেন্দ্রের আশপাশে টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন রাখা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।

প্রশাসন সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন।


নির্বাচন ও গণভোটকে ঘিরে সাধারণ ভোটারদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তবে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি