ঢাকাTuesday , 10 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ভোট কেন্দ্রে কারচুপি রুখতে সজাগ থাকার আহ্বান প্রার্থীর

Link Copied!

বাগেরহাট-০৩ আসন (মোংলা-রামপাল) থেকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, নির্বাচিত হলে মোংলা বন্দরের হারানো কর্মচাঞ্চল্য ফিরিয়ে আনতে তিনি কাজ করবেন। চট্টগ্রাম বন্দরের সঙ্গে সামঞ্জস্য রেখে মোংলা বন্দরের উন্নয়ন করা হবে। পাশাপাশি শ্রমিক ও পরিবেশবান্ধব একটি জনপদ গড়ে তোলা এবং সুন্দরবনের সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

#New_Classic_Event_Management

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে মোংলা পৌর শহরের ঈদগাহ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, তার জীবদ্দশায় সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ ক্ষতিগ্রস্ত হবে না। হিন্দু, মুসলিম ও খ্রিস্টান—সব ধর্মের মানুষকে নিয়ে শান্তি ও উন্নয়নের একটি জনপদ গড়ে তোলাই তার লক্ষ্য।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ভোটকেন্দ্রে যেন কেউ জাল ব্যালট বা সিল নিয়ে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ভোট প্রদান ও গণনা শেষে ফলাফল জানা পর্যন্ত কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানান তিনি। কোনো ধরনের জালিয়াতির চেষ্টা হলে সংশ্লিষ্টদের ধরে প্রশাসনের কাছে তুলে দেওয়ার কথাও বলেন তিনি।


মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ শেষ নির্বাচনী জনসভায় আরও বক্তব্য দেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, যুগ্ম আহ্বায়ক শেখ রুস্তুম আলী এবং বাগেরহাট জেলা বিএনপির সদস্য আব্দুল হালিম খোকন।

জনসভা শেষে পৌর শহরে একটি নির্বাচনী প্রচারণা মিছিল বের করা হয়। এতে উপজেলা ও পৌর বিএনপির হাজারো নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি