ঢাকাFriday , 6 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ইনসাফের বাংলাদেশের অঙ্গীকার মতবিনিময় সভায় ব্যারিস্টার নজরুল ইসলাম

Link Copied!

ঢাকা: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–০১ আসনের প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম নবাবগঞ্জ উপজেলার তাঁতী পরিবারের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। সভায় আসন্ন জুলাই গণভোট ও ‘দাঁড়ি পাল্লা’ প্রতীকে ভোট প্রদান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

#New_Classic_Event_Management

৬ই ফেব্রুয়ারি শুক্রবার মতবিনিময় সভায় উপস্থিত তাঁতী পরিবারের সদস্যরা জুলাই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পাশাপাশি ‘দাঁড়ি পাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, ইনসাফভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তুলতে এই ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় ব্যারিস্টার নজরুল ইসলাম বলেন, জনগণের ন্যায়বিচার, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যেই তার এই নির্বাচনী কার্যক্রম। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।


মতবিনিময় সভাটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি