ঢাকাTuesday , 3 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রাতের আঁধারে ইকুরিয়ায় যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার

ডেস্ক রিপোর্ট
February 3, 2026 12:01 pm
Link Copied!

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া ব্যাপারীপাড়া এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কেরানীগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত একটি যৌথ অভিযানকারী দল।

#New_Classic_Event_Management

সোমবার দিবাগত রাত ১টা ১৫ মিনিট থেকে ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া ব্যাপারীপাড়া এলাকায় এই সুপরিকল্পিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য মো. আরমানকে গ্রেফতার করা হয়।

অভিযান চলাকালে গ্রেফতারকৃত আসামির বাসায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে—


ফেনসিডিল: ১৩ বোতল, ইম্পিরিয়াল হুইস্কি: ৫০ বোতল, অন্যান্য বিদেশি মদ: ২০ বোতল

এছাড়াও উদ্ধার করা হয় বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র। এর মধ্যে রয়েছে—

রামদা: ২টি, কাঁচি: ১টি, চাপাতি: ২টি, হাসুয়া: ২টি, চাইনিজ কুড়াল: ১টি, কুড়াল: ১টি, লোহার রড (মডার্ন আয়রন স্টিক): ১টি

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. আরমান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

অভিযান শেষে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি