ঢাকাTuesday , 15 June 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ফের ১৯ জুন থেকে শুরু হচ্ছে প্রথম ডোজ টিকা প্রদান

Link Copied!

আল-ইমরান, (ঢাকা প্রতিনিধি) দেশে আবারও করোনাভাইরাসের প্রথম ডোজ টিকাদান শুরু হচ্ছে আগামি ১৯ জুন থেকে। ওই দিন থেকে চীনের সিনোফার্মের টিকা এবং ফাইজারের টিকা দেওয়া শুরু হবে।

#New_Classic_Event_Management

ফাইজারের টিকা দেওয়া হবে কেবল ঢাকার চারটি কেন্দ্রে। এগুলো হচ্ছে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

এ ক্ষেত্রে যাঁরা আগে নিবন্ধন করেও প্রথম ডোজ টিকা পাননি তাঁরা অগ্রাধিকার পাবেন। যাঁরা আগে এসএমএস পেয়েও টিকা দিতে পারেননি তাঁদের অগ্রাধিকার থাকবে বেশি। তাঁদেরও আবার এসএমএস পাঠানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সূত্র।


এ ছাড়া গতকাল সোমবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বিসিপিএস মিলনায়তনে তাঁর মায়ের মৃত্যুতে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের জানান, ১৯ জুন থেকে আবার প্রথম ডোজ টিকা দেওয়া শুরু হবে।

এর আগে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম সংক্রামক ব্যাধি হাসপাতাল পরিদর্শনে গিয়ে উপস্থিত সাংবাদিকদের একই কথা জানান।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি