ঢাকাWednesday , 28 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

চার বছরে রাশিয়া-ইউক্রেন সংঘাতে সেনা আহত ও নিহত রেকর্ড ক্ষতি

Link Copied!

বিগত প্রায় চার বছরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে দুই দেশের ১৮ লক্ষাধিক সেনা নিহত, আহত বা নিখোঁজ হয়েছেন। মার্কিন থিঙ্কট্যাংক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

#New_Classic_Event_Management

প্রতিবেদন অনুযায়ী, রুশ বাহিনীর ক্ষয়ক্ষতি বেশি। মোট ১২ লাখ রুশ সেনা হতাহত হয়েছেন, যাদের মধ্যে প্রায় ৩ লাখ ২৫ হাজার নিহত, বাকিরা আহত বা নিখোঁজ। সিএসআইএস জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো বড় শক্তির সেনা এত বেশি ক্ষতির মুখে পড়েনি।

ইউক্রেনেরও ক্ষতি কম হয়নি। গত চার বছরে তাদের প্রায় ছয় লাখ সেনা হতাহত বা নিখোঁজ হয়েছেন। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ১ লাখ থেকে ১ লাখ ৪০ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন।


যদি যুদ্ধ চলতে থাকে, ২০২৬ সালের বসন্ত পর্যন্ত হতাহত সেনার সংখ্যা প্রায় ২০ লাখে পৌঁছাতে পারে। রাশিয়ার সামরিক অভিযান ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি শুরু হয় এবং এখনো চলছে।

সূত্র: এএফপি

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি