ঢাকাMonday , 26 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সুশাসন ও ভোটাধিকার নিয়ে মুখোমুখি প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা

Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অংশগ্রহণে সুশাসন ও নির্বাচন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোংলার শ্রমিক সংঘ চত্বরে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

#New_Classic_Event_Management

আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা নায়েবে আমীর, রামপাল–মোংলার গণমানুষের নেতা ও দাঁড়িপাল্লা প্রতীকের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই হবে আগামী সংসদের প্রধান অঙ্গীকার।

সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বাগেরহাট জেলা যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, জনগণের অংশগ্রহণেই গণতন্ত্র শক্তিশালী হয়।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী মো. জিল্লুর রহমান সুশাসন ও নৈতিক রাজনীতির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। আলোচনায় যজেএসডির প্রার্থী হাবিব মাস্টারও অংশ নেন।


আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা নির্বাচনী পরিবেশ, ভোটাধিকার ও সুশাসন বিষয়ে প্রশ্ন উত্থাপন করলে প্রার্থীরা তাৎক্ষণিকভাবে মতামত দেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি