ঢাকাMonday , 14 June 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দায়িত্ব গ্রহণ করেই যে প্রতিশ্রুতি দিলেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী

Link Copied!

ডেস্ক রিপোটঃ দুই বছরের মধ্যে চারটি নির্বাচনের মাধ্যমে বিভক্ত দেশকে একত্রিত করার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তিনি বলেন, তার সরকার জনগণের কল্যাণে কাজ করে যাবে। শিক্ষা ও স্বাস্থ্যখাতের মতো বিষয়গুলোকে তারা অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করবেন।

#New_Classic_Event_Management

৪৯ বছর বয়সী বেনেট তার বক্তব্যে বলেন, ‘এটি শোকের দিন নয়।

গণতন্ত্রে সরকার পরিবর্তন হয়। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করবো, যাতে কারো ভয়ে কেউ ভীত না হয়… এবং যারা আজ রাতে উদযাপন করার ইচ্ছাপোষণ করেছেন তাদের বলছি, অন্যের দুঃখে নাচবেন না। আমরা শত্রু নই; আমরা একই রক্তের মানুষ। ’
নাফতালি বেনেট দেশটির সংসদে মাত্র ১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তার পক্ষে ৬০ এবং বিপক্ষে ৫৯ ভোট পড়ে।


তবে তাকে ক্ষমতায় টিকে থাকার জন্য ডান, বাম ও মধ্যমপন্থী, সব ধারার দল নিয়ে গঠিত জোটকে টিকিয়ে রাখতে হবে।

ডানপন্থী জাতীয়তাবাদী জামিনা পার্টির নাফতালি বেনেট জোট গঠনের শর্ত হিসেবে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

এরপর পরবর্তী দুই বছরের জন্য তিনি মধ্যপন্থী ইয়েস আতিদ পার্টির জাইর লাপিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি