ঢাকাSunday , 25 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জ থানা’র অভিযানে মাদকদ্রব্যসহ দম্পতি গ্রেফতার

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ থানার পুলিশ বাহ্রা চরকান্দা এলাকা থেকে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। অভিযানে মোট ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা এবং মাদক বিক্রয়ের জন্য রাখা ২,৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

#New_Classic_Event_Management

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ২৪ জানুয়ারি বৃহস্পতিবার রাতে বাহ্রা ইউনিয়নের অন্তর্গত বাহ্রা চরকান্দা এলাকায় অভিযান চালানো হয়। পুলিশ উপস্থিতি টের পেয়ে ধৃতরা পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো মোঃ ঈমান আলী (৫৫), পিতা: মৃত শেখ কিতাব আলী, পারভীন বেগম (৫০), স্বামী: মোঃ ঈমান আলী, বাহ্রা চরকান্দা, থানা: নবাবগঞ্জ, জেলা: ঢাকা।


উদ্ধারকৃত আলামত ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা, ২,৫০০/- টাকা (মাদক বিক্রয়ের উদ্দেশ্যে)

নবাবগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ধৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি