ঢাকাSaturday , 24 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঢাকা-১ আসনে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন আইনজীবীরা

Link Copied!

ঢাকা-১ আসন (দোহার-নবাবগঞ্জ) থেকে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আবু আশফাকের পক্ষে লিফলেট বিতরণ করলেন আইনজীবীরা। ২৩ই জানুয়ারি শুক্রবার সকাল ১১ঘটিকায় নবাবগঞ্জের বাগমারা থেকে শুরু হয় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে আইনজীবীদের প্রচারণা। তাঁরা বিভিন্ন বাজারে গিয়ে ব্যবসায়ী ও পথচারীদের কাছে ভোট প্রার্থনা করেন। পরে বিকেল ৪ ঘটিকায় থেকে ঢাকার দোহারের জয়পাড়া এলাকার বিভিন্ন হাট-বাজারেও প্রচারণা চালান তারা।

#New_Classic_Event_Management

এ সময় উপস্থিত ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আতিকুর রহমান সোহান, ট্রেজারার ঢাকা আইনজীবী সমিতি অ্যাডভোকেট আব্দুর রশিদ মোল্লা, সাবেক অফিস সেক্রেটারি অ্যাডভোকেট শহীদ গাজী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবু তালেব শিকদার, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল কাজী আখতারুজ্জামান, সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মনির হোসেন রানা, এবং আরও অনেক আইনজীবী।

এছাড়া প্রচারণায় অংশ নেন অ্যাডভোকেট খলিলুর রহমান খলিল, অ্যাডভোকেট ইউনুস আলী রানা, অ্যাডভোকেট ওয়াশিম, অ্যাডভোকেট জাফর আলী দেওয়ান, অ্যাডভোকেট আবু সাঈম, অ্যাডভোকেট সায়েদ হোসেন সিরাজ, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন মোল্লা, অ্যাডভোকেট মহসিন হোসেনসহ আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি