ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে দুর্বৃত্তরা গুলি করেছে।
ঘটনাটি ২২ই জানুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জগন্নাথপুর এলাকার হযরতপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ের পাশে ঘটে। মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুইজনের একজন গুলি করে দ্রুত পালিয়ে যায়।
ঢাকা-২ আসনের ধানের শীষ প্রার্থী আমান উল্লাহ আমানের একান্ত সচিব মো: উজ্জল জানান, গুলি হাসান মোল্লার পেটের এক পাশে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়েছে। তার অবস্থা গুরুতর, এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বলেন, ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে দুস্কৃতকারীরা গুলি করেছে
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।