ঢাকাWednesday , 21 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলায় শিশুদের সঙ্গে পিঠা উৎসবে লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম

Link Copied!

বাগেরহাটের মোংলার ময়লাপোতা মোড়ে অবস্থিত হাতে খড়ি পাঠশালায় আয়োজিত পিঠা উৎসবে ছিল উৎসবমুখর পরিবেশ। ছোট ছোট শিশুদের কোলাহল, হাসি আর আনন্দে মুখরিত হয়ে ওঠে পুরো পাঠশালা প্রাঙ্গণ।

#New_Classic_Event_Management

বুধবার (২১ জানুয়ারী ২০২৬) বিকাল ৩টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল–মোংলার গণমানুষের নেতা ও ধানের শীষের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ন আহবায় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

তিনি শিশুদের সঙ্গে সময় কাটান, আদর-স্নেহে কাছে টেনে নেন এবং তাদের সঙ্গে প্রাণখোলা হাসি ও আন্তরিক মুহূর্ত ভাগ করে নেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, শিক্ষা ও সংস্কৃতির চর্চার মাধ্যমেই একটি মানবিক ও সচেতন সমাজ গড়ে ওঠে। শিশুদের শৈশব থেকেই দেশীয় ঐতিহ্য ও মূল্যবোধের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া জরুরি। হাতে খড়ি পাঠশালার মতো উদ্যোগ শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোংলা পৌর যুবদলের সাধারণ সম্পাদক এম এ কাশেম, হাতে খড়ি পাঠশালার প্রধান শিক্ষিকা ফাল্গুনী কাশেম, মাজমিন নাহার মিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানের শেষপর্বে ছোট্ট শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের মাঝে পিঠা বিতরণ করা হয় এবং অতিথিরা পাঠশালার এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। 

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি