ঢাকাWednesday , 21 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নকশা আছে সেতু নেই জয়পাড়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচলের অভিযোগ

Link Copied!

ঢাকার দোহার উপজেলার প্রাণকেন্দ্র জয়পাড়া বাজারের একটি গুরুত্বপূর্ণ সেতু দিয়ে বছরের পর বছর ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো মানুষ। সেতুটির বেহাল দশার কারণে ইতোমধ্যে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে, তবে জীবনের ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে পারাপার অব্যাহত রয়েছে।

#New_Classic_Event_Management

স্থানীয় সূত্রে জানা যায়, সেতুটি একাধিকবার ধাপে ধাপে সংস্কার করা হলেও তা টেকসই সমাধান দিতে পারেনি। সময়ের সঙ্গে সঙ্গে সেতুর অবস্থা আরও নাজুক হয়ে পড়ে, ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

বিগত সরকার এবং বর্তমান সরকারের সময় একাধিকবার নতুন সেতু নির্মাণের আশ্বাস দেওয়া হয়। এমনকি প্রস্তাবিত নতুন সেতুর দৃষ্টিনন্দন নকশা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হলেও তা কেবল আশ্বাস আর নকশাতেই সীমাবদ্ধ রয়েছে। বাস্তবে এখনো নতুন সেতু নির্মাণের কোনো কাজ শুরু হয়নি।


জয়পাড়া বাজার সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সাধারণ মানুষ জানান, এই সেতুটি দোহার উপজেলার যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। সেতুটি বন্ধ থাকায় বাজারে পণ্য পরিবহন, শিক্ষার্থী ও রোগীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে প্রতিশ্রুত নতুন সেতুর নির্মাণ কাজ শুরু করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি