ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে এক মাটি ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা চূড়াইন ইউনিয়নের মরিচপট্টি বিল এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ রহমান।
জানা গেছে, চূড়াইন ইউনিয়নের বিভিন্ন বিলের কৃষিজমি থেকে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে মাটি কাটে ও তা বিক্রি করে আসছিল। মরিচপট্টি বিল এলাকায় মাটি কাটার খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ রহমান-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় মাটি কাটার সঙ্গে জড়িত মোস্তাক খান (৫০) নামের এক মাটি ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ রহমান বলেন, “কৃষিজমি আমাদের জাতীয় সম্পদ। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যারা ব্যক্তিগত লাভের জন্য কৃষিজমির উপরের মাটি বিক্রি বা উত্তোলন করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে।