বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২১ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও পুলিশ যৌথভাবে মোংলা থানাধীন দিগরাজ বাঁশ বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায়।
অভিযানের সময় মোঃ শহিদুল ইসলাম (৩০) নামে এক মাদক কারবারিকে ৩২ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ আটক করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃত কারবারিকে আইনানুগ প্রক্রিয়া অনুসারে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।