ঢাকা-১ (দোহার–নবাবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন খন্দকার আবু আশফাক। ২১ জানুয়ারি (বুধবার) তাকে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ বরাদ্দ দেওয়া হয়েছে।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতীক বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। প্রতীক বরাদ্দের মাধ্যমে খন্দকার আবু আশফাকের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করার পথ সুগম হলো।
উল্লেখ্য, ঢাকা-১ আসনটি দোহার ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এ আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।