নবাবগঞ্জে আধুনিক ফ্যাশন ও নতুন ট্রেন্ডের সমন্বয়ে যাত্রা শুরু করলো নতুন পোশাকের দোকান “Fusion Drip”। সম্প্রতি নবাবগঞ্জ উপজেলা মার্কেটের ২য় তলায় দোকান নম্বর–০৪ এ জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এর গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে দোকানের শুভ উদ্বোধন ঘোষণা করেন শুভাশীষ গোস্বামী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফয়সালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফ্যাশনপ্রেমীরা।
উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য রাখা হয়েছে আকর্ষণীয় অফার। লটারির মাধ্যমে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার ঘোষণা দেওয়া হয়, যা ক্রেতাদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
Fusion Drip-এ পাওয়া যাচ্ছে ড্রপ শোল্ডার টি-শার্ট, কাস্টমাইজড টি-শার্ট, এসিড ওয়াশ টি-শার্ট, ব্যাগী ও লো কাট ব্যাগী প্যান্ট, হাফ হাতা ও ফুল হাতা শার্ট, পোলো টি-শার্টসহ নানা ধরনের আধুনিক ও ট্রেন্ডি পোশাক। উদ্যোক্তারা জানান, নতুন স্টাইল ও ভিন্নধর্মী ডিজাইনের মাধ্যমে ক্রেতাদের জন্য একটি নতুন ফ্যাশন অভিজ্ঞতা উপহার দেওয়াই তাদের লক্ষ্য।
দোকানটির সঠিক নবাবগঞ্জ উপজেলা মার্কেট, ২য় তলা, দোকান নং–০৪, Fusion Drip। স্থানীয় তরুণদের মধ্যে Fusion Drip ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে বলে জানা গেছে।