ঢাকাMonday , 19 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলায় নৌবাহিনীর অভিযানে মাদকসহ তিন ব্যবসায়ী আটক

Link Copied!

মোংলায় নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে পৌর শহরের মাদ্রাসা রোডের একটি মাদকের আখড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

#New_Classic_Event_Management

নৌবাহিনীর মোংলা কন্টিনজেন্টের কর্মকর্তা লেফটেন্যান্ট মো. ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ২০ সদস্যের নৌবাহিনীর একটি দল অভিযান চালায়। অভিযানকালে নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন মাদকসেবী দ্রুত পালিয়ে যায়। পরে ওই আখড়ার বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, গাঁজা, মাদক সেবনের সরঞ্জামসহ তিনজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

এ সময় বিদেশি মদের বোতল ছাড়াও চুরি ও ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও বিভিন্ন ধরনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন মো. সজল হোসেন সুজন (২৮), মো. নজরুল ইসলাম (৪৮) ও মো. রায়হান (২৬)। তারা সবাই পৌর শহরের মাদ্রাসা রোড এলাকার বাসিন্দা।


স্থানীয়দের অভিযোগ, মাদ্রাসা রোডের নৌপুলিশ ফাঁড়ির মাত্র ৪০ থেকে ৫০ ফুট দূরত্বে দীর্ঘদিন ধরে কীভাবে এমন একটি মাদকের আখড়া পরিচালিত হয়ে আসছিল, তা নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

নৌবাহিনী জানায়, আটক মাদক ব্যবসায়ী ও জব্দকৃত মাদকদ্রব্য এবং সরঞ্জামাদি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে লেফটেন্যান্ট মো. ইকবাল হোসেন বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদকসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিহত করতে নৌবাহিনী সর্বদা তৎপর থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি