দোহার উপজেলার পোদ্দারবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার পর এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহত তিনজনকে উদ্ধার করে জয়পাড়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের পরিচয় ও দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে পরে স্থানীয়দের সহায়তায় তা স্বাভাবিক হয়।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।