ঢাকাSaturday , 17 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে বালুর চাতালে অব্যবস্থাপনায় আরেক প্রাণহানি

Link Copied!

ঢাকার দোহার উপজেলার নারিশা এলাকায় সড়ক দুর্ঘটনায় শাহীন (৪০) নামে এক ট্রাক হেলপার মারা গেছেন।

#New_Classic_Event_Management

নিহত শাহীন নবাবগঞ্জ উপজেলার টিকরপুর গ্রামের মো. সিরাজের ছেলে। তিনি দোহার উপজেলার নারিশা এলাকায় একটি বালুর চাতালে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, বুধবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নারিশা এলাকার একটি বালুর চাতালে কাজ চলাকালে একটি ট্রাক পেছনে নেওয়ার সময় শাহীনের ওপর উঠে যায়। এতে তিনি গুরুতর আহত হন।


পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান শাহীনের স্বজনরা।

এদিকে শাহীনের মৃত্যুর ঘটনায় বালুর চাতালের অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তাদের মতে, রাস্তার পাশে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এসব বালুর চাতাল ভবিষ্যতে আরও প্রাণহানির ঝুঁকি তৈরি করতে পারে।

এ বিষয়ে দোহার থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর সিদ্দিক জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি