ঢাকাThursday , 15 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে পারিবারিক বিরোধের জেরে হামলায় একজন নিহত

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে সংঘটিত হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

#New_Classic_Event_Management

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ১৫ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে নবাবগঞ্জ থানাধীন মহব্বতপুর গ্রামের জনৈক ইয়ামিনের বসতবাড়িতে।

স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ারের নেতৃত্বে মনির, ইমন, লেদু ও আবিরসহ আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি পারিবারিক শত্রুতার জেরে ইয়ামিনের খোঁজে তার বাড়িতে যায়। এ সময় তারা বাড়ির লোকজনের ওপর হামলা চালায়। হামলা ঠেকাতে এগিয়ে এলে ইয়ামিনের ফুফা আওলাদ হোসেন (৫৫) গুরুতর আহত হন। হামলাকারীরা তার মাথায় আঘাত করে।


পরে গুরুতর আহত অবস্থায় তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আওলাদ হোসেন (৫৫) মৃত আব্দুল লতিফ খলিফার ছেলে। তিনি মহব্বতপুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি