ঢাকাTuesday , 13 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঢাকা-১ আসনে জামায়াত প্রার্থীর বৈধতা নিয়ে নির্বাচন কমিশনে আপিল

Link Copied!

ঢাকা-১ আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থীর নাগরিকত্ব সংক্রান্ত বৈধতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে আপিল করেছেন লেবার পার্টির প্রার্থী শেখ মোহাম্মদ আলী।

#New_Classic_Event_Management

তিনি গত ৯ জানুয়ারি নির্বাচন কমিশনে এই আপিল করেন। কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১৭ জানুয়ারি এ বিষয়ে শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে। এ নিয়ে দোহার ও নবাবগঞ্জ এলাকায় আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে।


নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা-১ আসনে লেবার পার্টির প্রার্থী শেখ মোহাম্মদ আলী। একই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম পূর্বে যুক্তরাজ্যের নাগরিক ছিলেন। সেই নাগরিকত্ব তিনি আদৌ ত্যাগ করেছেন কি না—এই বিষয়টির বৈধতা চ্যালেঞ্জ করে আপিল করা হয়েছে। আপিল নম্বর ৬০১/২০২৬। এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে আগামী ১৭ জানুয়ারি।

এ প্রসঙ্গে লেবার পার্টির প্রার্থী শেখ মোহাম্মদ আলী বলেন, জামায়াত প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন—এমন কোনো প্রমাণ তিনি মনোনয়নপত্রের সঙ্গে জমা দেননি। এ কারণে তিনি নির্বাচন কমিশনে আপত্তি জানিয়ে প্রার্থিতা বাতিলের আবেদন করেছেন।

এদিকে জামায়াতে ইসলামী প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, তিনি সোমবার এ বিষয়ে জানতে পেরেছেন। তাঁর দাবি, একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে। কারা এই চেষ্টা করছে, তা তিনি জানেন বলেও মন্তব্য করেন। তিনি আরও বলেন, তিনি নিয়ম মেনেই যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের আবেদন করেছেন। বাকি বিষয়গুলো সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী নিষ্পত্তি হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি