ঢাকাSaturday , 10 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ব্রাহ্মণবাড়িয়ায় টাস্কফোর্সের অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ আটক দুই

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় টাস্কফোর্সের অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রিপিস জব্দ করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করা হয়। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে এ অভিযান পরিচালিত হয়।

#New_Classic_Event_Management

অভিযানে নেতৃত্ব দেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬০ ব্যাটালিয়ন ও পুলিশ সদস্যরা অংশ নেন।

আটককৃতরা হলেন— কসবা উপজেলার দক্ষিণ চকবস্তা গ্রামের মৃত ধন মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩২) এবং মো. মনির হোসেন (২৬)। অভিযানে ২৬ বস্তা ভারতীয় শাড়ি ও থ্রিপিস উদ্ধার করা হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ৫০ লাখ টাকা।


বিজিবি সূত্র জানায়, অবৈধ চোরাচালান রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের আস্থা বজায় রাখতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক ও সব ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি