ঢাকাFriday , 16 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়ায় শফিকুল আলম

Link Copied!

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস এর প্রেস সচিব মোঃ শফিকুল আলম।

#New_Classic_Event_Management

১৬ই জানুয়ারি শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় হযরত শাহ ছৈয়দ আহমদ গেছু দারাজ শাহপীর কেল্লাশাহ (রাঃ) এর মাজার পরিদর্শন ও জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব জানান, নির্বাচন আয়োজনের জন্য রিটার্নিং কর্মকর্তা ও পুলিং কর্মকর্তাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং পোস্টাল ব্যালটের কাজও শেষ হয়েছে। তিনি বলেন, এখন বলা যায় আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য অপেক্ষামাত্র।


গণভোট প্রসঙ্গে তিনি বলেন, যারা গণভোট নিয়ে সমালোচনা করছেন তাদের জানার পরিধি সীমিত। পৃথিবীর বিভিন্ন দেশে গণভোট অনুষ্ঠিত হলে সরকার সাধারণত হ্যাঁ বা না ভোটের পক্ষ নিয়ে থাকে। যেহেতু বর্তমান সরকার সংস্কারের পক্ষে, তাই তারা হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে। মূলত সংস্কারের সমষ্টিগত প্যাকেজই হচ্ছে গণভোট। এর মাধ্যমে দেশে যেন অপশাসন বা স্বৈরাচার ফিরে না আসে এবং ভবিষ্যতে শেখ হাসিনার মতো স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, অতীতে দিনের ভোট রাতে হওয়ায় মানুষ সঠিকভাবে ভোট দিতে পারেনি। তবে এবার জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। এই সরকার তাদের কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করবে যে তারা কোনো পক্ষপাতিত্ব করে না।

পরে তিনি মাজারের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া, সহকারী কমিশনার ভূমি কফিল উদ্দিন মাহমুদ, হযরত শাহ ছৈয়দ আহমদ গেছু দারাজ শাহপীর কেল্লাশাহ (রাঃ) মাজারের সেক্রেটারি রফিকুল ইসলাম খাদেম মিন্টু, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং মাজার কমিটির নেতৃবৃন্দ।

মামুন মিয়া

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি