ঢাকাSaturday , 12 June 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিরল সাপ ‘ আইড ক্যাট স্নেক’ উদ্ধার

DN BANGLA
June 12, 2021 8:02 pm
Link Copied!

ডেস্ক রিপোটঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০ জুন ২০২১ইং, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রীমঙ্গল শহরের নতুন বাজার এলাকার কাঁঠাল বাজার থেকে বিরল প্রজাতির ‘আইড ক্যাট স্নেক’ সাপ উদ্ধার করা হয়েছে।

#New_Classic_Event_Management

শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, সকালে কাঁঠাল বাজারে পাহাড় থেকে আনা কাঁঠালের ট্রাকে ধূসর রঙের একটি সাপ রয়েছে মর্মে একটি ফোন আসে। সাপের ভয়ে গাড়ি থেকে কাঁঠাল নামাতে পারছেন না ব্যবসায়ীরা। লোকজন সাপটিকে মারার প্রস্তুতিও নিচ্ছিল। এ সময় আমি কাঁঠাল বাজারে যাই এবং সাপটিকে উদ্ধার করি।

সজল দেব বলেন, আমি দীর্ঘদিন ধরে অনেক জাতের সাপ দেখেছি ও উদ্ধার করেছি। কিন্তু এ রকম সাপ প্রথম দেখলাম। তাই সাপটির পরিচয় জানতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনিরুল এইচ খানের কাছে ছবি পাঠাই।
অধ্যাপক মনিরুল এইচ খান ছবি দেখে বলেন, সাপটি ফণিমনসা গোত্রের। এটি এ দেশে তেমন একটা দেখা যায় না। সাপটি মৃদু বিষধর। ধূসর রঙের এই সাপটি লম্বায় প্রায় দেড় ফুট হয়ে থাকে।
সজল দেব আরো জানান, দু-একদিনের মধ্যে বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের সাথে আলোচনা করে সাপটিকে সাতছড়ি অথবা লাউয়াছড়া জাতীয় পার্কে অবমুক্ত করা হবে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি