ঢাকাFriday , 9 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার ব্যবসায়ীসহ গ্রেপ্তার চর

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলার রুপারচর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

#New_Classic_Event_Management

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জানুয়ারি ২০২৫) ভোররাতে নবাবগঞ্জ থানার একটি চৌকস দল উপজেলার শোল্লা ইউনিয়নের রুপারচর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মো. মহিল (৩৫) নামে এক ব্যক্তির বসতবাড়ি ঘেরাও করা হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। পরে সঙ্গীয় ফোর্সের সহায়তায় চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আব্দুল রশিদ (৪৭), মো. শুকুর আলী (৩১), মো. রবিন (৩০) ও মো. তুহিন (১৯)। এ সময় পলাতক মো. মহিলের বসতবাড়ি থেকে মোট ১ হাজার ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, উদ্ধারকৃত চোলাই মদের মধ্যে চারটি নীল রঙের প্লাস্টিক ড্রামে ৪৮০ লিটার, ছয়টি সাদা রঙের প্লাস্টিকের জারিকেনে ২৪০ লিটার এবং দুটি সাদা পাতিলে ৩০০ লিটার চোলাই মদ পাওয়া যায়। জব্দকৃত মদের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নবাবগঞ্জ থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি