ঢাকাThursday , 8 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শরীয়তপুরের জাজিরায় বিস্ফোরণে নিহত এক আহত তিন

Link Copied!

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ককটেল বিস্ফোরণে সোহান বেপারী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

নিহত সোহান বেপারী বিলাসপুর ইউনিয়নের সাতঘরিয়া কান্দি এলাকার দেলোয়ার বেপারীর ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোরে মুলাই বেপারী কান্দির সাগর বেপারীর বাড়িতে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে বাড়ির পাশের একটি রসুন খেতে সোহান বেপারীর মরদেহ পড়ে থাকতে দেখে।

বিস্ফোরণে সাগর বেপারীর টিনের ঘর ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। আহত তিনজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ জানান, ককটেল বানানোর সময় বা ঘরে সংরক্ষিত ককটেল বিস্ফোরিত হয়ে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি