ঢাকাTuesday , 6 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

এনসিপি নেতার আবেদনে দোহার পৌরসভা নাগরিক সেবার মান উন্নয়নে নতুন বরাদ্দ

Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাহী কাউন্সিল সদস্য, ঢাকা জেলার প্রধান সমন্বয়ক ও ঢাকা-০১ আসনের এমপি প্রার্থী মো. রাসেল মোল্লার আবেদনের পরিপ্রেক্ষিতে দোহার পৌরসভার উন্নয়ন কার্যক্রমের জন্য ৪০ লাখ টাকা বিশেষ বরাদ্দ অনুমোদন দিয়েছে সরকার। ২০২৫–২৬ অর্থবছরের উন্নয়ন বাজেট থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়।

#New_Classic_Event_Management

জানা যায় যে, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার কাছে দেওয়া আবেদনের ভিত্তিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পৌর–২ শাখা) গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বার্ষিক উন্নয়ন সহায়তা খাতের ‘বিশেষ বরাদ্দ’ উপখাত থেকে এককালীনভাবে দোহার পৌরসভাকে এই অর্থ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মোশারেফ হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়, বরাদ্দকৃত অর্থ পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে। এর মাধ্যমে পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে।


সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। পৌরসভার প্রশাসক বা প্রধান নির্বাহী কর্মকর্তা এবং পৌর নির্বাহী কর্মকর্তা যৌথভাবে আয়-ব্যয়ের দায়িত্ব পালন করবেন। অর্থ ব্যয়ের সময় পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) ২০০৮ এবং উন্নয়ন সহায়তা বরাদ্দ ও ব্যবহার নির্দেশিকা–২০২৪ অনুসরণ করতে হবে। বরাদ্দকৃত অর্থ আগামী ৩০ জুন ২০২৬ সালের মধ্যে ব্যয় করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যয় না হলে অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে। পাশাপাশি আগামী ১৫ জুলাই ২০২৬ তারিখের মধ্যে ব্যয়ের বিস্তারিত হিসাব স্থানীয় সরকার বিভাগে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে এনসিপি নেতা মো. রাসেল মোল্লা বলেন, দোহার-নবাবগঞ্জ অঞ্চলের মানুষের জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং আজীবন এই এলাকার মানুষের সেবা করে যেতে চান। দোহার পৌরসভার উন্নয়নের জন্য ৪০ লাখ টাকার বরাদ্দ অনুমোদন পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

তিনি আরও জানান, এর আগে গত বছর দোহার পৌরসভার জন্য ১ কোটি টাকার অনুদান এবং একটি এক্সকেভেটর মেশিন নিশ্চিত করা হয়েছিল। পাশাপাশি জয়পাড়া বড় ব্রিজটি আকর্ষণীয় ডিজাইনে নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও জায়গা সংকটের কারণে তা সম্ভব হয়নি। তবে বর্তমান অবস্থান অনুযায়ী শিগগিরই ব্রিজটি সাধারণ ডিজাইনে নির্মাণের আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, মো. রাসেল মোল্লা দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সহায়তায় সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি