ঢাকাTuesday , 6 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে পুলিশি অভিযানে মাদকসহ গ্রেপ্তার দুই

Link Copied!

ঢাকার দোহার উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক নারী ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার ৫ই জানুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নারায়নপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাহমুদপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জুবাইদুল হক।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নারায়নপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবু লালের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ি থেকে ৫০ পিস ইয়াবাসহ বাবু লালের স্ত্রী ও মৃদুল নামের এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, অভিযানের সময় বাবু লাল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি