ঢাকাThursday , 1 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

গোপালগঞ্জের তারাইল এলাকায় কুপিয়ে ব্যবসায়ী নিহত

Link Copied!

গোপালগঞ্জের কাশিয়ানীতে পূর্ব শত্রুতার জেরে মোখলেস মোল্লা (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল এলাকায় এ ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

নিহত মোখলেস মোল্লা ওই উপজেলার তারাইল পূর্বপাড়া গ্রামের কালা মিয়া মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়দের মতে, বুধবার সন্ধ্যায় মোখলেস মোল্লা তারাইল বাজার থেকে সাকিব নামে এক যুবককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে নাজির কাজীর মোড় এলাকায় পৌঁছালে ৪–৫ দুর্বৃত্ত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে হামলা চালায়। তারা মোটরসাইকেলের চালক সাকিব ও আরোহী মোখলেসকে মারধর করে। এক পর্যায়ে সাকিব পালিয়ে গেলেও দুর্বৃত্তরা মোখলেসকে এলোপাতাড়িভাবে কুপিয়ে ফেলে রেখে যায়।


পরিবার ও স্থানীয়রা মোখলেসকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেজভাই কেরামত আলী মোল্লা বলেন, ‘সাগর কাজী, মেজবাহ, মফিজ ও রফিজ আমার ভাইকে রামদা ও চাইনিজ কুড়াল দিয়ে মারাত্মকভাবে আহত করে ফেলে দিয়েছে। আমার ভাই গরীব মানুষের পক্ষে কথা বলত, এ কারণেই তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা তাদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি করি।’

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এ কে এম সিরাজুল ইসলাম জানান, রাত ৮টার দিকে মোখলেস গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি, তবে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি