ঢাকাFriday , 20 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সিন্ডিকেটের কৃত্রিম সংকট নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ে সংকট সমাধান

ডেস্ক রিপোর্ট
February 20, 2026 9:54 pm
Link Copied!

খাদ্য ও কৃষি খাতে সিন্ডিকেটের মাধ্যমে তৈরি কৃত্রিম সংকট নিয়মিত তদারকির মাধ্যমে সমাধান করা হবে বলে জানিয়েছেন খাদ্য, কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, মনিটরিং ও নিয়মিত তদারকির মাধ্যমে সব সমস্যা সমাধান করা সম্ভব।

#New_Classic_Event_Management

২০ই ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, ইতোমধ্যে বাজার মনিটরিং সেল গঠন করা হয়েছে এবং যারা বাজার নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন, তারা কার্যক্রম চালাচ্ছেন।

সভায় জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে জেলার জেলাপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তারা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি