ঢাকাWednesday , 31 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঘরে বসেই আয়কর – ইরিটার্নে সাড়া দিচ্ছেন লাখো করদাতা

ডেস্ক রিপোর্ট
December 31, 2025 9:41 pm
Link Copied!

চলতি কর বছরে বুধবার (৩১ ডিসেম্বর) পর্যন্ত ৩০ লাখের বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন বা ই-রিটার্ন দাখিল করেছেন। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

#New_Classic_Event_Management

এনবিআর জানায়, বিশেষ আদেশের মাধ্যমে এ বছর ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া অন্য সব ব্যক্তি শ্রেণির করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ কর বছরের জন্য www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে ই-রিটার্ন কার্যক্রমের উদ্বোধন করেন। এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন এবং ৩০ লাখের বেশি করদাতা ২০২৫-২৬ কর বছরের রিটার্ন জমা দিয়েছেন। যাদের জন্য ই-রিটার্ন বাধ্যতামূলক নয়, তারাও অনলাইনে রিটার্ন দাখিল করছেন।


পরিসংখ্যান অনুযায়ী, আগস্টে ২ লাখ ৫১ হাজার ৭৮৪ জন, সেপ্টেম্বরে ৩ লাখ ১ হাজার ৩০২ জন, অক্টোবরে ৪ লাখ ৫৪ হাজার ৭৬ জন, নভেম্বরে ১০ লাখ ৪০ হাজার ৪৭২ জন এবং ডিসেম্বর মাসে এখন পর্যন্ত প্রায় ১০ লাখ করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল ১০ লাখ ২ হাজার ২৯৮ জন। করদাতাদের সুবিধার জন্য রিটার্ন দাখিলের সময় বাড়িয়ে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। এই সময়ের মধ্যে ৪০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করবেন বলে এনবিআর আশা করছে।

বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য ই-রিটার্ন বাধ্যতামূলক না হলেও তারা পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর ও ই-মেইল ঠিকানা ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় পাঠালে ই-মেইলের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারছেন। এছাড়া করদাতার পক্ষে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিরাও অনলাইনে রিটার্ন দাখিল করতে পারছেন।

এনবিআর জানায়, কোনো কাগজপত্র আপলোড ছাড়াই করদাতারা আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য দিয়ে অনলাইনে রিটার্ন জমা দিতে পারছেন। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ফাইন্যানশিয়াল সেবার মাধ্যমে ঘরে বসেই আয়কর পরিশোধ করা যাচ্ছে। রিটার্ন জমা দেওয়ার পর সঙ্গে সঙ্গে রসিদ ও আয়কর সনদ প্রিন্ট করা যাচ্ছে। রিটার্নে ভুল থাকলে ১৮০ দিনের মধ্যে অনলাইনে সংশোধন করা সম্ভব। এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার করদাতা সংশোধিত রিটার্ন জমা দিয়েছেন।

ই-রিটার্ন প্রক্রিয়া সহজ করতে এনবিআর করদাতা ও তাদের প্রতিনিধিদের প্রশিক্ষণ দিয়েছে। যেকোনো সমস্যায় ০৯৬৪৩ ৭১ ৭১ ৭১ নম্বরের কল সেন্টার থেকে সহায়তা পাওয়া যাচ্ছে। পাশাপাশি ওয়েবসাইট ও দেশের সব কর অঞ্চলের ই-রিটার্ন হেল্পডেস্ক থেকেও সেবা দেওয়া হচ্ছে।

এনবিআর সব ব্যক্তি শ্রেণির করদাতাকে আগামী ৩১ জানুয়ারি ২০২৬-এর মধ্যে ২০২৫-২৬ কর বছরের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করার অনুরোধ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি