ঢাকাSunday , 28 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

Link Copied!

ঢাকার নবাবগঞ্জে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এক মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর রবিবার রাতে নবাবগঞ্জের রাস্তায় আশ্রয় নেওয়া ছিন্নমূল পথচারী এবং নবাবগঞ্জ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি দরিদ্র রোগীদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।

#New_Classic_Event_Management

এই উদ্যোগটি আয়োজন করে নবাবগঞ্জ মানবতায় রক্তদান সংগঠন, যার অর্থায়ন করেছে হায়দার ফাউন্ডেশন। ইঞ্জিনিয়ার মিরাজ উদ্দিন হায়দার (আরজু)-এর ঐকান্তিক আগ্রহ ও অর্থায়নে অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা বর্ষন মন্ডল, মোহাম্মদ ইস্রাফিল, মেহারাব হাসান মাহিনসহ অন্যান্য রক্তযোদ্ধারা। এছাড়া সংগঠনের উপদেষ্টা বাবু শুভাশিস গোস্বামী শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।


উপস্থিতরা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নবাবগঞ্জ মানবতায় রক্তদান সংগঠন দীর্ঘদিন ধরে সমাজের অসহায়দের সহায়তায় কাজ করছে এবং নিয়মিত রক্তদান, শীতবস্ত্র বিতরণ ও স্বাস্থ্য সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি