ঢাকাTuesday , 23 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মোংলায় বিএনপির আনন্দ মিছিল

Link Copied!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মোংলায় আনন্দ মিছিল ও পথসভা করেছেন বিএনপির নেতাকর্মীরা।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে পৌর বিএনপির আয়োজনে পৌর শহরের মাদ্রাসা রোডের অস্থায়ী কার্যালয় থেকে বের হওয়া আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট চত্বরে হয় পথসভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ আলাউদ্দিন ও পৌর তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী ফারুক।
আনন্দ মিছিল ও পথসভায় বক্তারা বলেন, দীর্ঘদিন পর তারেক রহমান দেশে আসায় তিনি দেশবাসীর জন্য আশার বার্তা বয়ে আনবেন। এসময় তারা তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তন কামনা করেন।


বক্তারা আরো বলেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলীর নেতৃত্বে শতশত নেতা-কর্মীরা ২৪ ডিসেম্বর ঢাকার পথে রওনা হবেন। আর নেতা-কর্মীদের যাতায়াতেরও সকল ব্যবস্থা করেছেন পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি